Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

নির্বাচন-পরবর্তী মাগুরায় বাসদ ও যুক্তফ্রন্টের সংবাদ সম্মেলন

প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৯ পিএম  (ভিজিটর : ৩১)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও তাদের জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মাগুরা-১ আসনে ‘মই’ প্রতীকের প্রার্থী শম্পা বসু।

আরো উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

সংবাদ সম্মেলনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও চিকিৎসার বাণিজ্যিকীকরণ বন্ধ, কৃষকের ন্যায্য দাম ও শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, নারী-শিশু নির্যাতন বন্ধ, নির্বাচনে কালো টাকা ও পেশিশক্তির ব্যবহার রোধ, রেশন ব্যবস্থা চালু, সামাজিক ভাতা বৃদ্ধি, বেকার ভাতা প্রবর্তন, কৃষিভিত্তিক শিল্প স্থাপন, বন্ধ টেক্সটাইল মিল চালু, মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং সদর হাসপাতালে আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিতসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

সম্পা বসু বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তাদের প্রাপ্ত ভোট সংখ্যা তুলনামূলক কম হলেও এই ভোটগুলো আদর্শ ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন। সীমিত সামর্থ্য ও নানা প্রতিকূলতার মধ্যেও যারা প্রচার-প্রচারণায় সহযোগিতা করেছেন, আর্থিক সহায়তা দিয়েছেন এবং ভোটের মাধ্যমে সমর্থন জানিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আরো বলেন, শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ গড়ার সংগ্রাম কোনো একদিনের নয়; এটি দীর্ঘমেয়াদি লড়াই।

নির্বাচনের ফল যাই হোক না কেন, জনগণের পক্ষে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় তিনি মাগুরা-১ ও মাগুরা-২আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে জেলার দীর্ঘদিনের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইদুর রহমান সভাপতি মাগুরা প্রেসক্লাব ও শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক মাগুরা প্রেসক্লাব সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝