পিরোজপুর- ২ আসনের কাউখালী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচন কমিশন, প্রশাসন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মধ্য দিয়ে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়েছে।
যা বিরতিহীন ভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এ আসনে ৬ জন দলীয় ও ১ জন স্বতন্ত্রসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নের ৬৫ হাজার ৫শ ৩৪ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। এরমধ্যে পুরুষ ৩২ হাজার ৫শ ৩৪ জন ও নারী ভোটার রয়েছেন ৩৩ হাজার ২শ ৪৪ জন। এ ছাড়া এখানে তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটারও রয়েছেন। উপজেলার ৩৩ টি ভোটকেন্দ্রে ১৪৩ টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে স্থায়ী ১২৮টি এবং অস্থায়ী ১৫টি ভোটকক্ষ রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, সকাল সাড়ে সাতটা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণ করতে প্রতিটি ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠে তৎপর রয়েছে নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশের ভ্রাম্যমাণ বিশেষ টিম।
এফপি/জেএস