Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে নিহত ২, আহত ৩০

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম  (ভিজিটর : ২৯)

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলেই দু'জন নিহত এবং এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

তাদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের  সুয়াদি নাম সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।হত দুইজনের মধ্যে একজন বাসের সুপারভাইজার শফিকুল ইসলাম (৩৫) রয়েছেন। সে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বলাশুর গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে। তাৎক্ষণিকভাবে অপর নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ , ঢাকা থেকে ছেড়ে আসা নড়াইলগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস পাম্পে তেল নিতে প্রবেশ করার সময় সামনে থেকে আরেকটি বাস চলে আসলে সেই গাড়িটিকে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে যায়। এসময় ঘটনাস্থলে চাপা পড়ে দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালায়। 

ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গাড়িটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝