Dhaka, Saturday | 14 February 2026
         
English Edition
   
Epaper | Saturday | 14 February 2026 | English
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে তিনজন
কমবয়সী সংসদ সদস্য হান্নান মাসউদ
বসন্ত আর ভালোবাসায় রঙে-গন্ধে মাতোয়ারা প্রকৃতি
তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
শিরোনাম:

ভালুকায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ

প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম  (ভিজিটর : ৮)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে ভালুকা উপজেলা পরিষদ হলরুমে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে ব্যালট পেপার, গণভোটের ব্যালট, অমোচনীয় কালিসহ প্রয়োজনীয় সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। 

জানা গেছে, সরঞ্জাম গ্রহণের পর আনসার ও পুলিশ সদস্যদের নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো নিজ নিজ ভোটকেন্দ্রে নিয়ে যাচ্ছেন। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এসব কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ২০ জন, নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৬৩৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন। তরুণ ভোটারের সংখ্যা আনুমানিক ২৩ হাজার।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে এবারের নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ফখর উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জাহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মোঃ মোস্তফা কামাল।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলম এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী জাহিদুল ইসলামের মধ্যে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০৭টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝