Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম  (ভিজিটর : ২০৫)

নওগাঁ-৬ আসনের রাণীনগরে বিএনপির (ধানের শীষ) প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুর পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল করেছে উপজেলা বিএনপি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে রাণীনগর বাজারের এছাহক টাওয়ারের সামনে থেকে এক বিশাল গণমিছিল বের করা হয়।

মিছিলে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। গণমিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর এছাহক টাওয়ারের সামনে এসে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির (ধানের শীষ) প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম বলেন, রাণীনগর-আত্রাই উপজেলায় ব্যাপক উন্নয়নসহ শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাবেক সভাপতি এসএম আল ফারুক জেমসসহ অনেকেই।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝