Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

কাউখালীতে বিএনপি প্রার্থী সোহেল মনজুরের নির্বাচনী সমাবেশ

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৭ পিএম  (ভিজিটর : ২৯)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর -২ আসনের কাউখালীতে বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি করে অন্য কোনো দলের এজেন্ট হয়ে কাজ করা যাবে না। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে জড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। এলাকার সার্বিক উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে বিএনপি প্রার্থী আহমেদ সোহেল মনজুর সুমনকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, নেছারাবাদ উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব আল বৈরানী সৈকত, প্রার্থীর ভাই  শিল্পপতি আহমেদ ফয়সাল অপু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিঞা প্রমুখ।

জনসভায় পিরোজপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ সোহেল মনজুর সুমন বলেন, আল্লাহর রহমতে নির্বাচিত হলে পরিকল্পনা গ্রহণ করে উন্নয়নমূলক কাজ করব, কোন বৈষম্য থাকবে না, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝