Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
শিরোনাম:

মোল্লাহাটে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

প্রকাশ: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৭ পিএম  (ভিজিটর : ৪৭)

আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাট বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭ নং আটজুড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেড় বোয়ালিয়া পূজা মন্দির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে বিজয়ী করার লক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী সেলিম আহমেদ বলেন, “দেশের গণতন্ত্র আজ চরম সংকটে। ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন বলেন, “বিএনপি জনগণের দল। এ দল সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করেছে। আসন্ন নির্বাচনে জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে।”

সভায় বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী বলেন, “বিএনপি ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়। কপিল কৃষ্ণ মন্ডল একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। তাঁকে বিজয়ী করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম মিয়া বলেন, “এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। সকল ভেদাভেদ ভুলে দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।”

মতবিনিময় সভায় আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম মিয়া, শেখ ইকবাল হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকা, যুবদলের সদস্য সচিব লায়ন জিয়াউর রহমানসহ মোল্লাহাট উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

সভা শেষে নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝