Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

কপিল কৃষ্ণ মন্ডলের পক্ষে মোল্লাহাটে বিএনপির জনসমাবেশ

প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম  (ভিজিটর : ৬৪)

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বাগেরহাট-১ আসনের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের সমর্থনে মোল্লাহাট উপজেলা বিএনপির উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মোল্লাহাট কেআর কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল।

মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদের সঞ্চালনায় উক্ত জনসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ওড়াকান্দীর প্রধান সুব্রত ঠাকুর, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া ও ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শফিকুল আলম মনা বলেন, “দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। জনগণের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। কপিল কৃষ্ণ মন্ডল একজন পরীক্ষিত, সৎ ও জনগণের নেতা। তাকে বিজয়ী করেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, “বিএনপি কখনো লুটপাটের রাজনীতি করেনি। আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে রাজপথে আছি। আগামী নির্বাচনে বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মন্ডলকে বিজয়ী করতে দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

প্রধান বক্তা ও বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল তার বক্তব্যে বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারীর মানুষ দীর্ঘদিন অবহেলিত। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে এই আসনকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরিত করবো।” সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান বলেন, “মোল্লাহাট উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ। আমরা ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দেব। এই জনসভার মাধ্যমে প্রমাণ হয়েছে—বিএনপি এখনও জনগণের আস্থার প্রতীক।”

সভা সঞ্চালনাকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ বলেন, “আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে হলে জনগণকেই ভূমিকা রাখতে হবে। কপিল কৃষ্ণ মন্ডলের বিজয়ের মধ্য দিয়েই এলাকার উন্নয়ন নিশ্চিত হবে।”

এছাড়াও পৃথক সংক্ষিপ্ত বক্তব্যে মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন বলেন, “দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি জনগণের দল হিসেবে পরিচিত। এই আন্দোলনের ফসল ঘরে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ বলেন, “বাগেরহাট-১ আসনে কপিল কৃষ্ণ মন্ডলই সবচেয়ে যোগ্য প্রার্থী। তার নেতৃত্বেই এ অঞ্চলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।” সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী বলেন, “বিএনপির প্রতিটি নেতাকর্মী যদি ঐক্যবদ্ধভাবে মাঠে থাকে, তবে বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া বলেন, “এই জনসভার উপস্থিতি প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তনের প্রতীক কপিল কৃষ্ণ মন্ডল।”

ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম বলেন, “এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি।” জনসভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝