Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪১ পিএম  (ভিজিটর : ৩৪)

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ শহিদুল ইসলাম খান বাবুল বিভিন্ন বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী এলাকা সদরপুরে তার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে এ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগের বিভিন্ন মিথ্যাচার,কালো টাকার মাধ্যমে ভোটারদের প্রভাবিত করা সহ নানা অভিযোগ তুলে ধরেন। শহিদুল ইসলাম খান বাবুল বলেন, এ আসনে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রচারনা ও সুন্দর পরিবেশ বিরাজ করছে।

তিনি আরও বলেন, মুজাহিদ বেগ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও পলাতক এমপি নিক্সন চৌধুরীর এজেন্ডা বাস্তবায়নের জন্য ঘৃণ্য পথ অবলম্বন করে ভোট বাঞ্চালের  চেষ্টা করছেন। তিনি এর তীব্র নিন্দা ও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শহিদুল ইসলাম বাবুল বলেন, মুজাহিদ বেগ এমপি নিক্সনের সাথে যোগাযোগ করে তার ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এর আগে ভাঙ্গায় দুটি ইউনিয়নের ঘটনা নিয়ে টাকার বিনিময়ে নাশকতা চালিয়েছেন। দেশের করা ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি হয়ত ভোট বাঞ্চালেরই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

শহিদুল ইসলাম খান সম্প্রতি মুজাহিদ বেগের মাধ্যমে সাংবাদিক সম্মেলনে করা অভিযোগ প্রসঙ্গে বলেন, নির্বাচনী আসনে বিএনপির বিরুদ্ধে ভীতি প্রদর্শন ও আওয়ামী পুনর্বাসনের অভিযোগ খন্ডন কওে বলেন, নির্বাচনী এলাকায় প্রপাগান্ডা ছড়িয়ে অশান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। মূলত মুজাহিদ বেগই আওয়ামীলীগকে পূনর্বাসন করার মিশনে নেমেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেনর সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক বদিউজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহবায়কওয়াহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব ভিপি বাদশা সহ বিএনপির নেতৃবৃন্দ।

এফপি/জেএস


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝