Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

আদমদীঘিতে যুবদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের বৈঠক

প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০২ পিএম  (ভিজিটর : ৩৩)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মহিত তালুকদারকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে যুবদলের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেবব্রুয়ারি) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুঁড়ি গ্রামে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আদমদীঘি উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কেএম মুকুল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো তালুকদার। আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য শাহজালাল মাহমুদ চপল, আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুর হক রুমান, কোরবান আলী, শামীম আহমেদ, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়ন সরকার প্রমুখ। এ সময় যুবদল নেতা রতন হোসেন, মিলন, তৌহিদুল ইসলাম, আবু বক্কর-সহ বিএনপি, যুবদল ও কৃষক দলের বিভিন্ন ন্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আব্দুল মহিত তালুকদারকে বিজয়ী করতে হবে। তাই আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা সম্ভব হবে।

এফপি/জেএস


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝