Dhaka, Friday | 6 February 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 February 2026 | English
স্বর্ণের সঙ্গে রুপার দামেও পরিবর্তন, ভরি কত?
চলছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য
শিরোনাম:

‎দাঁড়িপাল্লার প্রথম জনসভা ঘিরে কুতুবদিয়ায় নির্বাচনী আমেজ

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৬ পিএম  (ভিজিটর : ১৪৭)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমানের সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রথম জনসভা বড়ঘোপ সমুদ্র সৈকত সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার।
কুতুবদিয়ায় আয়োজিত এ জনসভাকে কেন্দ্র করে পুরো উপজেলায় নির্বাচনী আমেজ বিরাজ করছে।
‎জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ ছাড়া সভায় কক্সবাজার-২ আসনের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতারাও বক্তব্য রাখবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
‎অনুষ্ঠান সফল করতে কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সভাস্থল সাজসজ্জা, মাইকিং, স্বেচ্ছাসেবক দল, শৃঙ্খলা রক্ষা ও আগত জনতার যাতায়াত ব্যবস্থাপনায় আলাদা আলাদা টিম গঠন করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‎কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান আ. স. ম. শাহরিয়ার চৌধুরী জানান, “৫ ফেব্রুয়ারির জনসভাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দ্বীপের প্রত্যন্ত এলাকা থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসভায় যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা আশা করছি, এ জনসমাবেশে ৫০ হাজারের বেশি মানুষের সমাগম হবে।”
‎তিনি আরও বলেন, এই জনসভা থেকে কুতুবদিয়া ও মহেশখালীর উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে জোট প্রার্থীর পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরা হবে। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানানো হবে।
‎এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনী প্রচার বিভাগের আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক আকবর খানসহ উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ। নেতারা জানান, এ জনসভা কক্সবাজার-২ আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং মাঠপর্যায়ে সমর্থন আরও সুসংহত হবে বলে তারা আশাবাদী।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝