Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশ: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০১ পিএম  (ভিজিটর : ১০৬)

চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সন্নিকটে স্কুল মাঠে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ শাহাদাত হোসেন মাসুদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) উজ্জ্বল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেক্টরেট ইংলিশ স্কুলের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছা: রুমানা আফরোজ। এসময় আরও উপস্থিত ছিলেন কালেক্টর ইংলিশ স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ সাদেকুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলামসহ অত্র স্কুলের শিক্ষকগণ, ছাত্র,ছাত্র ও অভিভাবকবৃন্দগণ, মধ্যান্ন ভোজের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝