Dhaka, Sunday | 5 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 5 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে রাঙামাটিতে জেলা ইমাম সম্মেলন

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১২ পিএম  (ভিজিটর : ৬৮)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা মিলনায়তনে সম্মেলনের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়।

এসময় বক্তারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসাথে গণভোট দেশের আগামীর ভাগ্য নির্নয়ে যুগান্তকারী ভুমিকা রাখবে। বক্তারা বলেন, গণভোটের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমামগণ অগ্রণী ভুমিকা রাখতে পারবেন। যেখানে মোবাইল নেটওয়ার্ক নাই সেখানেও ইমামগণ সাধারণ মানুষের কাছে দেশের বার্তা পৌঁছে দিতে পারেন। জুমার বয়ানে ভোটারদের গণভোটের প্রয়োজনীয়তা এবং ভোট প্রদানে ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমামদের প্রতি আহবান জানান বক্তারা।

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত জেলা ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন। ইসলামিক ফাউন্ডেশন রাঙমাটি জেলার উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর এসিল্যান্ড আসলাম সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারেক সিকান্দর, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক প্রমুখ।

আলোচনা করেন আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকী, লংগদু বায়তুশ শরফ কম্পেøক্সের সুপার মাওলানা হাফেজ ফোরকান আহমেদ, তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শরীয়ত উল্লাহ প্রমুখ। এতে রাঙামাটি জেলার সকল উপজেলার ইমামগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝