Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

আদমদীঘি বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ড গঠনকল্পে সভা

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৫ পিএম আপডেট: ০২.০২.২০২৬ ৮:০৭ পিএম  (ভিজিটর : ৫২)

আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠনকল্পে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে এক যৌথ সভায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ফ্রেরুয়ারী) বেলা ১১ টায় আদমদীঘি মুক্তিযোদ্ধা কমপ্লেস ভবন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রশিদুল ইসরামের সভাপতিত্বে ও নসরতপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খায়রুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মাস্টার, সদস্য সচিব ওয়াসিম আলী, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, আবির উদ্দিন, আব্দুস ছালাম, তহির উদ্দিন, বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সেক্রেটারী আজিজুর রহমান সুমন, মোমিনুল ইসলাম খোকন, শামিম হোসেন প্রমুখ। সভায় আগামী ৭ দিনের মধ্যে আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কমিটি ঘোষনার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝