Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

আধিপত্যবাদের বিরুদ্ধে বারবার লড়েছে বাংলাদেশ- মামুনুল হক

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪২ পিএম  (ভিজিটর : ৩৮)

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ মানুষ যুগ যুগ ধরে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে।

তারা দিল্লির গোলামী, পিন্ডির গোলামীর বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়েছে। সবশেষে ফ্যাসিষ্ট সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা জুলুম অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে রক্ত ঝরিয়েছে। ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।

তিনি সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদগাহ মাদ্রাসা মাঠে ফরিদপুর–৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার সমর্থনে এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন। উপজেলা যুব মজলিসের সভাপতি ওমর ফারুকের সঞ্চালনায় খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ফরিদপুর- ৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা, ঢাকা দক্ষিণের সভাপতি মোঃ সানাউল্লাহ, এনসিপির কেন্দ্রীয় নেতা এডভোকেট সাকিল আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন নির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝