Dhaka, Tuesday | 16 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 16 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

বেলাবোতে বিএনপির ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৫ পিএম  (ভিজিটর : ৭৩)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট ভোট চেয়ে গণসংযোগ ও মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে বেলাবো বাজারে ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের মাঝে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন।

এই সময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এড. মোঃ অলিউর রহমান কাওসার, বেলাবো উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবু তারেক আব্দুল্লাহ আল হোসাইন ভূইয়া, বেলাবো উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, নরসিংদী জেলা বিএনপির সাবরক সদস্য ও বেলাবো উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাষ্টার, বেলাবো উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ মাসুদ রানা, বারৈচা বাজার সমবায় (বর্ণিক) সমিতির সভাপতি মোঃ মশিউজ্জামান (মশি), নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম।

আরও ছিলেন পাটুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নয়ন ভূইয়া, সল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ডা. খলিলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: আব্দুল কাদির জিলানী,হাজী জাকির হোসেন, কামরুল হাসান (শিমুল), উপজেলা যুবদলের সদস্য খন্দকার আল রিয়াদ মামুন, ডা:মোবারক হোসেন, সাইফুল ইসলাম বাবু, উপজেলা যুবদলের আমিনুল হক খোকন,মোঃ শাহাদাত হোসেন, মোঃ মঞ্জিল মিয়া, মোহাম্মদ সাদেক মিয়া, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আজিজুল হক রুবেল,বেলাব সরকারী স্কুল এন্ড কলেজের সভাপতি নাঈম মাহমুদ সহ উপজেলা বিএনপি ও অঙ্গ  সংগঠনের নেতৃবৃন্দ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝