Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যে ‘সমকামী সেজে’ আশ্রয়ের ফাঁদে বাংলাদেশি-পাকিস্তানিরা
মে মাসেও তেল নিয়ে সমস্যা হবে না: জ্বালানি মন্ত্রণালয়
প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ
শিরোনাম:

৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে রাণীনগরে বিক্ষোভ কর্মসূচি

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৭ পিএম  (ভিজিটর : ১৬৭)

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর রাণীনগর উপজেলায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সরকারি কর্মচারীরা।

কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি উপজেলা শাখার ব্যানারে দুই ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

এতে উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মচারীরা অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. রায়হান আলী, উপজেলা পরিষদের সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মো. আনছার আলী, উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. জয়নুল কবির, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারি মোছা. সুরাইয়া ইয়াসমিন প্রমুখ।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝