Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মোহনগঞ্জে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম  (ভিজিটর : ১১০)

নেত্রকোনার মোহনগঞ্জে ১০ হাজার ২২০ পিস ইয়াবাসহ মো. সোহেল রানা (২২) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে পৌরশহরে উত্তর দৌলতপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোহনগঞ্জ ধর্মপাশা সড়কের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহেল রানা রংপুর জেলার পীরগাছা উপজেলার যাদুলস্কর অন্নদানগর গ্রামের মো. নূরুল ইসলামের ছেলে।

মোহনগঞ্জ থানা সূত্রে জানাযায়, গোপন সংবাদে আজ বুধবার ভোরে মোহনগঞ্জ পৌরশহরের উত্তর দৌলতপুরে মোহনগঞ্জ-ধর্মপাশা সড়কে অবস্থান নেয় বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা কার্যালয়ের একটি দল। সকাল ৭টার দিকে ধর্মপাশা থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসার সময় হাতেনাতে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোহনগঞ্জ থানায় মাদকের মামলা দায়ের করা হয়েছে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো : হাফিজুল ইসলাম হারুন জানান, ময়মনসিংহ থেকে এ ঘটনায় গ্রেফতার সোহেল রানার বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। এই মাদক কারবারির সাথে মোহনগঞ্জের কোনও ব্যবসায়ী জরিত কি না তা খতিয়ে দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝