Dhaka, Thursday | 20 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 20 August 2026 | English
শিরোনাম:

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে আরসার কমান্ডারসহ গ্রেপ্তার - ২

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১১:২৯ এএম  (ভিজিটর : ১৩)

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারসহ দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) ও তাঁর সহযোগী আব্দুল হাফেজ (২২)। বুধবার রাত ৯টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রোহিঙ্গা আশ্রয়শিবিরের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নম্বর আশ্রয়শিবির এলাকায় আরসার কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা এবং তাঁর সহযোগী আব্দুল হাফেজের অবস্থানের খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এপিবিএনের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন আরসার সশস্ত্র সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলম ওরফে মুছা উখিয়া থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

কর্মকর্তারা জানান, রোহিঙ্গা আশ্রয়শিবিরে অপরাধী ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ১৪ এপিবিএন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝