Dhaka, Tuesday | 28 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

নওগাঁর ধামইরহাটে জমে উঠেছে বিএনপি'র নির্বাচনী প্রচারণা

প্রকাশ: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:২৭ পিএম  (ভিজিটর : ৪২)

নওগাঁর ধামইরহাটে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জোহা খানের সমর্থনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী সমর্থক ও নেতা-কর্মীরা।

‘তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, জোহা ভাইয়ের সালাম নিন, ধানের শীষে ভোট দিন’এই স্লোগানকে সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। ভোটাররা বলছেন, ‘বিএনপি'র কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক বিএনপি মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খানকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তিনি সবসময় এলাকার অসহায় মানুষের পাশে ছিলেন আগামীতেও থাকবেন বলে জানান তারা।’‘ডাকলে যারে কাছে পাই, সে আমাদের জোহা ভাই, অবশ্যই আমরা ধানের শীষে ভোট দেবো এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, এমনই বলছেন ভোটাররা।’

বিএনপি'র নেতা-কর্মীরা বলছেন, তারা শামসুজ্জোহা খানের বিজয়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা, ভোটারদের কাছে আবেদন জানিয়েছেন, তারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপি'র প্রার্থীকে বিজয়ী করুন।

প্রচারণা কার্যক্রমে অংশ নেন বিএনপি'র কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ ধামইরহাট পৌরসভার নেতা-কর্মী এবং সাধারণ ভোটাররা। এই প্রচারণা কার্যক্রমটি ধামইরহাটের বিভিন্ন এলাকায় চলছে। ভোটাররা বলছেন, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপি'র প্রার্থীকে বিজয়ী করবেন।

এই নির্বাচনকে তারা দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। তারা বলছেন, বিএনপি'র প্রার্থী শামসুজ্জোহা খান এলাকার ব্যাপক উন্নয়নের জন্য কাজ করবেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝