বাগেরহাট জেলার রামপাল থানাধীন কাটাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদার (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
গতকাল ৬ জুলাই, ২০২৬ তারিখ রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল এ অভিযান চালায়।
গ্রেফতারকৃত ইব্রাহিম তালুকদার বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বাসিন্দা। মিলনের তালুকদারের ছেলে ইব্রাহিমের কাছ থেকে উদ্ধার করা ১৪ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব।
র্যাব-৬ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় এ বিশেষ অভিযানটি চালানো হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাগেরহাটের রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
এফপি/সা