Dhaka, Sunday | 13 September 2026
         
English Edition
   
Epaper | Sunday | 13 September 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় উত্তরা ব্যাংকের কর্মকর্তাকে কুপিয়ে হত্যা এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৩৪ পিএম  (ভিজিটর : ১৪৩)

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যাংক থেকে বের হয়ে বাসায় ফেরার পথে দুবৃত্তের উপর্যপুরি ছুরিকাঘাতে মো. আরিফুল ইসলাম (৪৫) নামের এক ব্যাংক কর্মকতা নিহত হয়েছেন। 

আসামীদের দ্রুত গ্রেফতার করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং হত্যার প্রতিবাদে এলাকার ব্যবসায়ী ও সাধারণ লোকজন মঙ্গলবার বিকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

নিহত ব্যাংক কর্মকর্তা মো. আরিফুল ইসলাম উত্তরা ব্যাংক লিমিটেড এর কসবা উপজেলার গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তার বাড়ি জয়পুরহাট জেলার পাচঁবিবি উপজেলায়। তিনি গোপীনাথপুর গ্রামে জহির মেম্বারের বাড়িতে ভাড়া থাকতেন।

ব্যাংক কর্মকর্তা ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত গত সোমবার ব্যাংক কর্মকর্তা মো. আরিফুল ইসলাম ব্যাংকিং কার্যক্রম করেন। সন্ধ্যা সাতটার দিকে ব্যাংক থেকে বের হওয়ার গোপীনাথপুর ভাড়া বাসায় যাচ্ছিলেন। 

গোপীনাথপুর বাজার অতিক্রম করে ভাড়া বাসায় যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তাকে এলুপাথারী ছুরিকাঘাত করেছে। এতে তার শরীর ও মাথাসহ বিভিন্ন স্থানে ছুরিকাঘাত হয়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে ব্যাংকের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি দেখা দেয়। পরে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নেওয়া হয়। শরীরের আরো অবনতি দেখা দিলে তাকে রাজধানীর একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে সেখানে নিবির পরিচর্যা (আইসিও)-তে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে মারা যান ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম।

ব্যাংক কর্মকর্তার মৃত্যুর খবর এলে মঙ্গলবার বিকালে গোপীনাথপুর বাজার এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। 

এতে বক্তব্য রাখেন; মোকাদ্দেছ মেম্বার, যুবদল নেতা মাইনুল ইসলাম মৃনাল, সাবেক মেম্বার জহিরুল ইসলাম, বিএনপি নেতা হাজী সফিকুল ইসলাম, সাবেক মেম্বার নবী মিয়া, ইয়াছিন সরকার, ডাক্তার শরীফ রানা, ছাত্রনেতা রাজিবুল ইসলাম প্রমুখ। এ সময় তারা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন। খুনির ফাঁসির দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

উত্তরা ব্যাংকের গোপীনাথপুর শাখা ব্যবস্থাপক মো. শওকত হোসেন বলেন, আরিফুল ইসলাম সাহেব সন্ধ্যায় ব্যাংক থেকে বের হয়ে বাসায় ফেরার পথে দুর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। 

পরে তাকে কসবা হাসপাতালে তারপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে একটি বে-সরকারী হাসপাতালের আইসিওতে রাখা হয়। আজ মঙ্গলবার তিনটার দিকে তিনি মারা গেছেন।

ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম ছুরিকাঘাত মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাসেদ বলেন; নিহতের লাশ ঢাকায় ময়নাতদন্ত করা হবে। 

রাতে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতের বিষয়ে কেউ কোন অভিযোগ করেননি। তবে ঘটনার সাথে কারা জড়িত, কেন তাকে ছুরিকাঘাত করেছে তদন্ত শুরু হয়েছে। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এফপি/সা

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝