Dhaka, Tuesday | 28 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

ধামইরহাটে ইউনিয়ন বিএনপি’র আয়োজনে নির্বাচনী জনসভা

প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:১২ পিএম  (ভিজিটর : ৭৩)

নওগাঁর ধামইরহাটে উপজেলার আলমপুর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

(২৬ জানুয়ারি) সোমবার বিকেলে উপজেলার শেখাহাটি বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মো. সামসুজ্জোহা খান।

এ সময় আলমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছামাদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মনসুর আলম।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আলামিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের যগ্ম আহ্বায়ক ওয়াসিফ আরাফাত অভি, ওমর ফারুক রুমন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এফপি/জেএস


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝