Dhaka, Thursday | 16 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

বীর মুক্তিযোদ্ধা ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে সোহেল মনজুরের মতবিনিময়

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৭:১৬ পিএম  (ভিজিটর : ৬৬)

পিরোজপুরের কাউখালী উপজেলার বীর মুক্তিযোদ্ধা, ইমাম মোয়াজ্জেম ও আলেম ওলামাদের সঙ্গে পিরোজপুর- ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে প্রার্থীর প্রধান নির্বাচনী অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির, সাধারন সম্পাদক এইচ এস দ্বীন মোহাম্মদসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, ইমাম, মোয়াজ্জেম,আলেম ওলামাবৃন্দ।

সভায় আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্টি দল। তিনি সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন।

ফ্যাসিবাদী সরকারকে হটাতে আন্দোলন-সংগ্রামে বিএনপি দীর্ঘদিন লড়াই করেছে। এদেশে গত ১৭ বছর কেউ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি , এবার সকলে উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারবেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার জন্য ধানের শীষে ভোট দেয়ার জন্য আহ্বান জানান।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝