Dhaka, Sunday | 3 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 3 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

হান্নান মাসউদ এর মিথ্যাচার অভিযোগ বিএনপির

প্রকাশ: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম  (ভিজিটর : ৫৪)

এনসিপিতে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন এমন বক্তব্য দিয়ে সংবাদ সম্মেলনে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছে হাতিয়া উপজেলা বিএনপি। তারা বলছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাসউদুর রহমান বাবর।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “গতকাল ২৪ জানুয়ারি আব্দুল হান্নান মাসুদের আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছে। বাস্তবে ওই সংবাদ সম্মেলনে তার নিজ দলের শতাধিক নেতাকর্মীও উপস্থিত ছিল না। যাদেরকে বিএনপির নেতাকর্মী বলে দেখানো হয়েছে, তারা প্রকৃত অর্থে বিএনপির কোনো সদস্য নন।”

তিনি আরও অভিযোগ করেন, “এরা মূলত পতিত আওয়ামী লীগের বিভিন্নভাবে সুবিধাভোগী। বিএনপির লোক পরিচয় দিয়ে এনসিপিতে যোগদানের নাটক সাজিয়ে হান্নান মাসুদের সংবাদ সম্মেলনে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা সরাসরি মিথ্যাচার।”

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এনসিপি প্রার্থী আব্দুল হান্নান মাসুদ দাবি করেছেন—নির্বাচনে তারা ৯০ শতাংশ ভোট পাবেন। এ বিষয়ে প্রশ্ন তুলে মাসউদুর রহমান বাবর বলেন, “তিনি কি শেখ হাসিনা স্টাইলে নির্বাচন করতে চান? ৯০ শতাংশ ভোট পাওয়ার দাবি প্রমাণ করতে তিনি কি সন্ত্রাসীদের সহযোগিতায় কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন? এমন দুঃসাহস হাতিয়ার সাধারণ জনগণ কখনো মেনে নেবে না, প্রয়োজনে প্রতিহত করবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রব, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন ইলিয়াস, সদস্য সচিব মো. ফাহিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নজরুল ইসলাম আদনান, সদস্য সচিব সুমন তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আবদুল হালিম, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব মো. ফরহাদ মাহমুদ, এছাড়াও দ্বীপ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতারা বলেন, মিথ্যাচার ও গুজবের রাজনীতির বিরুদ্ধে বিএনপি সবসময়ই অবস্থান নেয় এবং আগামীতেও নেবে। তারা দাবি করেন, গণতান্ত্রিক রাজনীতিতে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে ভোটের মাঠ প্রভাবিত করার চেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে।

শেষে বক্তারা বলেন, যতদিন মিথ্যাচার ও গুজব চলবে, ততদিন এর বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ অব্যাহত থাকবে এবং জনগণই শেষ পর্যন্ত সত্য-মিথ্যার ফয়সালা করবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝