Dhaka, Friday | 6 February 2026
         
English Edition
   
Epaper | Friday | 6 February 2026 | English
স্বর্ণের সঙ্গে রুপার দামেও পরিবর্তন, ভরি কত?
চলছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য
শিরোনাম:

কালীগঞ্জে সেবা ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

প্রকাশ: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬, ৭:৩০ পিএম  (ভিজিটর : ২৫)

কালীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একটি ফার্মেসিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের বাসাইর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসাইর এলাকার সেবা ফার্মেসির মালিক উত্তম কুমার দত্ত হোমিওপ্যাথি সনদ থাকা সত্ত্বেও শিশু রোগীদের জন্য অ্যালোপ্যাথিক ওষুধ প্রদান করেন। এছাড়াও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় একটি মামলা দায়ের করে আদালত তাকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।

অভিযানকালে অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানা রশীদ, স্যানিটারি ইন্সপেক্টর দেব প্রসাদ মিত্র, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
 
উপজেলা প্রশাসন সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝