Dhaka, Thursday | 20 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 20 August 2026 | English
শিরোনাম:

শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সহ আটক ১

প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম  (ভিজিটর : ৮২)

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ সময় একটি সিএনজি অটোরিকশাসহ একজনকে আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩ টায় শ্রীমঙ্গল থানার কালীঘাট ইউনিয়নের কালীঘাট চা বাগানের সাব পোস্ট অফিসের সামনের পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে।

চেকপোস্ট চলাকালে একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশা থামানোর সংকেত দিলে পুলিশ দেখে সিএনজি থেকে পালানোর চেষ্টা করে এক যুবক। পরে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। আটককৃত ব্যক্তি হলেন উপজেলার কুঞ্জবন এলাকার শাহিন আলমের ছেলে  শিপন মিয়া (২০)।

আটককৃত সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে ৪টি বড় কার্টন উদ্ধার করা হয়। এর মধ্যে ৩টি কার্টনে ভারতীয় কোম্পানির বিভিন্ন ধরনের ৫১টি ফেসিয়াল কিট পাওয়া যায়। যার মূল্য  প্রায় ১ লাখ ৫৩ হাজার টাকা।

অপর একটি কার্টন থেকে ৬৩০ পিস ভারতীয় ক্রীম উদ্ধার করা হয় যার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা।

সিএনজি অটোরিকশাসহ জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ৯২ হাজার টাকা।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝