Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

বাঞ্ছারামপুরে পদ ফিরে পেলেন পদ হারানো দুই কেন্দ্রীয় নেতা

প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম  (ভিজিটর : ৩৩)
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে মতবিনিময় করছে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও জোট প্রার্থী জোনায়েদ সাকি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে মতবিনিময় করছে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও জোট প্রার্থী জোনায়েদ সাকি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের নির্দেশনার বাইরে গিয়ে অংশগ্রহণ করায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা এমএ খালেক পিএসসি এবং বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে ফিরিয়ে দিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪ টায় পল্টনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে জোট প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এম এ খালেক পিএসসি, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ সহ বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন নেতাকর্মীরা দেখা করার পর পরই তাদের পূর্বতন পদ ফিরিয়ে দেয়া হয়।এর আগে দলের সিদ্ধান্ত বাইরে যেয়ে মনোনয়ন জমা দেয়ায় তাদের পদ কেড়ে নিয়ে বহিস্কার করা হয় গত ৩০ ডিসেম্বর।

পদ ফিরিয়ে দেয়া নিয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির জোট প্রার্থী জোনায়েদ সাকি এই প্রতিবেদককে মুঠোফোনে বলেন, “আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।বাঞ্ছারামপুর বিএনপি এখন থেকে আমার দলের প্রতিক মাথাল মার্কার জন্য এক যোগে কাজ করবে।আমরা আমাদের যুগপৎ আন্দোলনের অংশীদারদের সকল কার্যক্রম চালাবো।আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে আমিও উপস্থিত ছিলাম।”

মুঠোফোনে বিএনপির সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ খালেক পিএসসি বলেন, “আজ বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে মতবিনিময় করেছি।আমি ও কৃষিবিদ পলাশ, আমরা স্বপদে ফিরলাম।এখন হতে জোনায়েদ সাকির মাথাল প্রতিকের  জন্য দল পুরোদমে কাজ করে যাবে।”

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝