Dhaka, Wednesday | 20 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 20 May 2026 | English
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
সব পুড়লেও অক্ষত কুরআনের হরফ!
৬৫,৫৯২ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন, ১৮ বাংলাদেশির মৃত্যু
শিরোনাম:

আইজিপি

ছিনতাইরোধে শিগগির মাঠে নামবে পুলিশের তিন বিশেষায়িত ইউনিট

প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৪ পিএম আপডেট: ২৪.০২.২০২৫ ১২:৫৬ পিএম  (ভিজিটর : ১৩৪)
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ছিনতাইরোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট শিগগিরই মাঠে নামবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় যোগদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাত্রিকালে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। আমরা বিষয়টি নোটিশে নিয়েছি। বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রপলিটন পুলিশ, র‍্যাব ও এন্টি টেরোরিজম ইউনিট যৌথ পেট্রোলিং করবে। আজ থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কি না। না হলে আমাদের অন্য কৌশলে যেতে হবে।

তিনি বলেন, অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সমাজবিরোধী সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কয়েকদিন আগেই। যৌথবাহিনীতে একটা সাইজেবল কম্পোনেন্ট থাকে। পুলিশে এত বড় কম্পোনেন্ট নেই। এটি একটি জয়েন্ট পার্টি। ডেভিল হান্টে কারা ধরা পড়ছে আপনারা একটু দেখেন। বড় সন্ত্রাসী, চোরাকারবারি সবাই ধরা পড়ছে।

আইজিপি বলেন, একটি গোষ্ঠী চায় না বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ বজায় থাকুক। সেটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝