Dhaka, Tuesday | 15 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 15 September 2026 | English
শিরোনাম:

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী বাঁশখালী থানার এসআই জামাল

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৪৪ পিএম  (ভিজিটর : ৩২২)
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হলেন বাঁশখালী থানার এসআই জামাল হোসেন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হলেন বাঁশখালী থানার এসআই জামাল হোসেন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন। এপ্রিল মাসে চট্টগ্রাম জেলার সর্বোচ্চ মাদক উদ্ধারের সাফল্যের ভিত্তিতে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম এসআই জামালের হাতে এ পুরস্কার তুলে দেন।

জানা যায়, ‘২০২৬ সালের এপ্রিল মাসে বাঁশখালী থানার উপ-পরিদর্শক এসআই জামাল হোসেনের নেতৃত্বে ৭ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোটরসাইকেলসহ উল্লেখযোগ্য সফলতা অর্জন করেন। এছাড়া বিট এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়।’

এসআই জামাল হোসেন বলেন, ‘শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে এই পুরস্কারের সম্মান শুধু আমার নয়, ওসি স্যারসহ পুরো থানার পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টার ফল। যারা সব সময় পুলিশের পাশে থেকে মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ।’

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝