Dhaka, Wednesday | 2 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 2 September 2026 | English
শিরোনাম:

উলিপুরে কৃষিজমি রক্ষায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম  (ভিজিটর : ৬০)

কুড়িগ্রামের উলিপুরে রাতের আঁধারে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে আরাফাত হোসেন ও রাকিব নামের দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
‎জানা গেছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ কারিপাড়া এলাকায় আল আরাফাত হোসেন নামের এক ব্যক্তিকে রাতের আঁধারে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের খবর পায় প্রশাসন।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান অভিযান পরিচালনা করেন। এ সময় আরাফাত হোসেনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ক (গ) ধারা লঙ্ঘনে ১৫ ধারায় ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ওই দিন পৌরসভার ব্র‍্যাক অফিসের পিছনে বুড়িতিস্তার পাড় থেকে মাটি নিয়ে যাওয়ায় রাকিব নামের এক ব্যক্তিকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে দূর্গাপুর ইউনিয়ন ও পৌরসভার চিলমারী রোডের পাশ থেকে অবৈধভাবে মাটি বহন করার অপরাধে দুইটি ট্রাক্টর জব্দ করা হয়।
‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝