Dhaka, Sunday | 3 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 3 May 2026 | English
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ শতাংশই নারী
ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ে বাবর আলীর নতুন ইতিহাস
২০ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
শিরোনাম:

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ আটক ২

প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪৬ পিএম  (ভিজিটর : ৪৫)

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিশেষ অভিযানে দুই দুষ্কৃতকারীকে আটক করে কোস্ট গার্ড। এসময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রেস রিলিজ এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়ার একটি দল হাতিয়া থানাধীন ১ নম্বর ক্ষিরোদিয়া ইউনিয়নের বলির ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই দুষ্কৃতিকারীকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় কোস্ট গার্ড। তারা এসব কার্যকলাপের মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

জব্দকৃত অস্ত্র, মোটরসাইকেল ও আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝