Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

শ্রীমঙ্গলে ‘মাছের মেলা’

প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:৪৩ পিএম  (ভিজিটর : ৬১)

বিশাল বিশাল আকৃতির মাছ। বাজারজুড়ে বোয়াল, চিতল, আইড়, রুপচাদাঁ, বড় চিংড়ি, কালিয়ারা, রুই-কাতলা, মৃগেল, আর ইলিশ। হাওর-নদীর তরতাজা মাছে পরিপুর্ন পুরো বাজার।

গত দু’দিন ধরে ক্রেতা, বিক্রেতাদের পদভারে মাছ বাজার ছিল লোকে লোকারন্য। দর্শনার্থীদের ভিড়ও ছিল লক্ষ্যনীয়। মঙ্গলবার রাতে প্রচুর মানুষের সমাগম ঘটে এ মাছ বাজারে। মাছ বেচা-কেনার এ উৎসবের নাম ‘মাছের মেলা’। শ্রীমঙ্গলের মাছ বাজারে অনুষ্ঠিত এ মেলাটি প্রতি বছর ক্রেতা-বিক্রেতা, আয়োজনকারী ও দর্শনার্থীদের আনন্দ উৎসবের অন্যতম মাধ্যম হয়ে ওঠে।

মঙ্গলবার ভোর ৬টা থেকে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হয় এই মেলা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৪টা পর্যন্ত চলে বেচা-কেনা। দেশীয় মাছের বৈচিত্র্য আর বড় আকারের মাছের সমাহারে উৎসবে রুপ নেয় শ্রীমঙ্গল শহরের মাছ বাজারে অনুষ্ঠিত এই মাছের মেলা।

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীমঙ্গলের মাছ বাজারে অনুষ্ঠিত হলো মাছের মেলা। আয়োজকরা জানান, বৃহওর সিলেটের কুশিয়ারা, সুরমা, হাকালুকি, টাঙ্গুয়ার হাওর, শ্রীমঙ্গলের হাইল-হাওর, শেরপুর, হবিগঞ্জ, ঢাকা, ভৈরবসহ বিভিন্ন হাওর-নদীর নানা জাতের ছোট-বড় মাছ নিয়ে এসে পসরা সাজিয়ে বসেন মৎস্য ব্যবসায়ীরা। তারা জানান, এবার মাছের মেলায় প্রায় ১ কোটি টাকার মাছ কেনা-বেচা হয়েছে। আয়োজকরা জানান, রাত ৪ টা পর্যন্ত বেচা-কেনা চলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেলায় ঢল নেমেছিল ক্রেতা-দর্শকের। উৎসবের আমেজে হয় মাছ কেনা-বেচা। এছাড়াও দর্শনার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিশাল বিশাল মাছ দেখা ও সেলফোনে বিশাল বিশাল মাছের ছবি তুলতে ব্যস্ত সময় পার করেছেন। সরজমিন ঘুরে দেখা যায়, মেলায় ছোট আকারের মাছ তেমন নেই বললেই চলে। অধিকাংশ দোকানেই স্তরে স্তরে সাজানো ছিল বড় আকারের সব মাছ। মাছের আকার ও প্রজাতি বেধে দাম নির্ধারন করা হয়। মেলায় ১হাজার টাকা থেকে শুরু করে ২০/৩০হাজার টাকা পর্যন্ত দামের মাছ ও বিক্রি হতে দেখা গেছে। ক্রেতারা পছন্দ অনুযায়ী মাছ বেছে নিয়ে দরদাম করে কিনতে দেখা যায়। বিশেষ করে বড় আকারের দেশী মাছের দোকানগুলোতে ভিড় ছিল বেশি।

মাছ বিক্রেতা মোঃ মফিজ মিয়া জানান, মেলায় প্রবাসী ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। স্থানীয় নদী ও হাওড়ের টাটকা বড় মাছের জন্য প্রতিবছর এই মেলার অপেক্ষায় থাকি। তবে গতকাল বুধবারও মাছ বাজারে গিয়ে দেখা যায়, যারা মেলায় আসতে পারেননি তারা গতকাল মাছের মেলায় এসে মাছ কিনতে দেখা গেছে। গতকাল বুধবারও মাছের মেলায় মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝