Dhaka, Tuesday | 28 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 28 April 2026 | English
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হলেন দিনেশ ত্রিবেদী
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বৃষ্টির ছোঁয়ায় রাজধানী, স্বস্তির আবেশ
শিরোনাম:

ধামইরহাটে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৭:১৬ পিএম  (ভিজিটর : ৬২)

নওগাঁর ধামইরহাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকালে হরিতকী ডাঙা বাজারে ধামইরহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে ধামইরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াজেদ আলী দেওয়ান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম মুছা।


দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা দেওয়ান ফেরদৌস হাসান, পৌর বিএনপির সহ-কোষাধ্যক্ষ কামরুজ্জামান বাদল, উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক রাজু হোসেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন, ধামইরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক পৌর কাউন্সিলর ফারুক হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম গোল্ডেন। দোয়া মাহফিল অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন ধামইরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেকুল ইসলাম।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝