| শিরোনাম: |

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ফুল মিয়া আনুষ্ঠানিকভাবে দলীয় সকল পদ ও রাজনৈতিক কর্মকা- থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে অষ্টমীর চর ইউনিয়নের নটারকান্দি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। একই সময়ে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোসলেম উদ্দিনও পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে ফুল মিয়া বলেন, ‘তিনি ২০০১ সাল থেকে অষ্টমীর চর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রায় তিন বছর আগে জনস্বার্থ ও স্থানীয় জনগণের চাপে তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন বলে দাবি করেন।’
তিনি বলেন, ‘বর্তমান বাস্তবতায় নিজের ভুল উপলব্ধি করতে পেরে আজ থেকে আওয়ামী লীগের সকল পদপদবী ও রাজনৈতিক কর্মকা- থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ালাম।’
একই সংবাদ সম্মেলনে মোসলেম উদ্দিন বলেন, ‘তিনিও দলীয় আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে আর যুক্ত থাকতে চান না। তাই তিনি আওয়ামী লীগের সকল পদ ও রাজনৈতিক কর্মকা- থেকে নিজেকে প্রত্যাহার করছেন।’
সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এফপি/জেএস
রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় সময় বেঁধে দিলেন
দক্ষ ও পেশাদার জনবল গড়তে প্রশিক্ষণের মানোন্নয়নে গুরুত্ব দিলেন: মহাপরিচালক
তাঁতিদের জন্য চালু হবে তাঁত কার্ড, মিলবে স্বল্পসুদে ঋণ: তাঁত বোর্ড চেয়ারম্যান
সাজেকের সমস্যা সমাধানে অগ্রগতি হয়েছে, বাকি বিষয়ে চলছে আলোচনা: মীর হেলাল
ডেঙ্গু প্রতিরোধে কুলাউড়া পৌরসভায় তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু