Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ও প্রতিহিংসা মুক্ত রাজনীতি শিখিয়ে গেছেন খালেদা জিয়া: সাকি

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:৫৯ পিএম আপডেট: ১৩.০১.২০২৬ ৮:৪৩ পিএম  (ভিজিটর : ৪০)

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই ও প্রতিহিংসা মুক্ত রাজনীতি কি করে করতে হয় খালেদা জিয়া তা শিখিয়ে গেছেন


ন্যায়বিচার প্রতিষ্ঠা করব এবং সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করব। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান, নারীর নিরাপত্তা, শিশুদের বিকাশ ও বয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপির ঘোষিত ৩১ দফার আলোকে আর্থসামাজিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির জোট প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।


সোমবার (১৩ জানুয়ারিবিকেলে বাঞ্ছারামপুর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ.কে.এম ভিপি মুসার সভাপতিত্বে এবং বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুছার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ও সাবেক সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।


অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ ও জালাল উদ্দিন বাদল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকরী সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, কাইয়ুম সরকার, সজিবুর রহমান এবং সাবেক আহ্বায়ক ভিপি মুজিব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝