Dhaka, Tuesday | 5 May 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 5 May 2026 | English
শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহত হওয়ার তথ্য ট্রাইব্যুনালে
নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের র্মৃত্যু
শিরোনাম:

বিজিবি-বিএসএফ বৈঠক ফুলবাড়ীতে, নতুন সড়ক নির্মাণে নিষেধাজ্ঞা

প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম  (ভিজিটর : ৬৭)

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ এর জিরো লাইনে নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণকে কেন্দ্রে করে বিজিবির তীব্র প্রতিবাদের মুখে দু'দেশের বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্টিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকাল ৩ টা ৩০ মিনিটে উপজেলার খলিশাকোঠাল সীমান্তের আন্তর্জাতিক পিলার ৯৩৪ এর ১ সাব-পিলারের নিকট বাংলাদেশের অভ্যান্তরে এই পতাকা বৈঠক অনুষ্টিত হয়।

এসময় পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে ৪ সদস্য টিমের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল মেহেদী ইমাম। ৫ সদস্যের ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার ৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কে কে রাও।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেঃ কর্নেল মেহেদী ইমাম সাংবাদিকদের জানান, বিএসএফ আর নতুন করে তারা সড়ক নির্মাণ করবেন না। তারা শুধু ব্রিটিশ এর সময় নির্মাণ করা ওই সড়কটি সংস্কারের কাজ করছেন। নতুন করে সড়ক নির্মাণ করছেন না। আর যদি করেন তাহলে অবশ্যই তা আলোচনার বিষয়। এসময় তিনি আরও জানান, অতিদ্রুত আমাদের একটি তদন্তটিম ওই এলাকাটি দেখার জন্য পাঠানো হচ্ছে।

উল্লেখ্য: গত ৭ জানুয়ারী থেকে সীমান্তের জিরো লাইনে নতুন করে ফোর লেনের সড়ক নির্মাণকে কেন্দ্রে করে বিজিবি বিএসএফ এর মধ্যে উত্তেজনা বিরাজ করে। এবিষয়ে দু'দেশের মধ্যে বারবার পতাকা বৈঠক শেষে বিজিবির তীব্র প্রতিবাদের মুখে সড়ক নির্মাণ কাজ বন্ধ করে বিএসএফ। এরই প্রেক্ষিতে সোমবার দু'দেশের বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক শেষে তারা নতুন করে কোন সড়ক নির্মান না করে জিরো লাইনের প্রায় ১ কিলোমিটার পুরাতন সড়কটি সংস্কার করবে বলে পতাকা বৈঠকে জানায়।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝