Dhaka, Monday | 2 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 2 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

নির্বাচন ও গণভোট–২০২৬: অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৭:৫৩ পিএম  (ভিজিটর : ২৫)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে চাটখিল উপজেলার সভাকক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

(১২ জানুয়ারি) সোমবার সকাল ১১টায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিমলেন্দু কিশোর পাল এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ।

এছাড়াও সভায় চাটখিল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ নিশ্চিতকরণ এবং নির্বাচন সংক্রান্ত আইন-কানুন ও বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ভোটাধিকার প্রয়োগে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝