Dhaka, Wednesday | 2 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 2 September 2026 | English
শিরোনাম:

উলিপুরে কলাই ক্ষেতে ময়ূর আটক, বন বিভাগে হস্তান্তর

প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৭:৫৮ পিএম  (ভিজিটর : ৫৫)

কুড়িগ্রামের উলিপুরে কলাই ক্ষেত থেকে বিলুপ্ত প্রায় একটি ময়ূর আটক করার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ এলাকায়। খবর পেয়ে রোববার (১১ জানুয়ারি) দুপুরে ময়ুরটি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করেছে প্রশাসন।
‎প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে দেলদারগঞ্জ এলাকায় কলাই ক্ষেতে বিলুপ্তপ্রায় কয়েকটি ময়ূর উড়ে এসে স্থান নেয়। এরপর লোকজন ময়ুর গুলোকে ধরতে তাড়া দেয়। এসময় ময়ুর গুলো উড়ে যাওয়ার পথে একটি ময়ুর লালমিয়া নামের এক ব্যক্তির টিনের চালে পড়ে। সেখান থেকে ওই ব্যক্তি ময়ুরটিকে আটক করে সাদ্দাম হোসেন নামের একজনের বাড়িতে রাখেন। 
‎বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, দেলদারগঞ্জ এলাকার সাদ্দাম হোসেনের বাড়িতে একটি ময়ূর ধরে রাখা হয়েছে বলে খবর পান বন বিভাগের কর্মকর্তারা। পরে তাঁরা ময়ূরটি উদ্ধারে সেখানে গেলে সাদ্দাম হোসেনের বাড়ির লোকজন ময়ুরটিকে দেবেন না বলে জানান। পরে বন বিভাগের কর্মকর্তারা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে জানান। পরে থানা-পুলিশ, সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান, উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে ময়ূরটিকে উদ্ধার করে। পরে উদ্ধারকৃত ময়ুরটি এসফএনটিসি কর্মকর্তা ইকবাল হোসের চাঁদের মাধ্যমে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, ময়ুরটিকে উদ্ধার করে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রানী যাতে কেউ আটক না করে, সে ব্যাপারে সবাইকে সতর্ক করা হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝