Dhaka, Thursday | 20 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 20 August 2026 | English
শিরোনাম:

চলন্ত ট্রেন থেকে পড়ে কলেজ ছাত্র নিহত

প্রকাশ: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ৫:১০ পিএম  (ভিজিটর : ৭২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মোহনগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন থেকে ছিটকে পড়ে ইয়াসির সায়েম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ৮ টা ৪৫ মিনিটে চলন্ত ট্রেন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসির সায়েম নেত্রকোনা সরকারি কলেজের একাদশ শ্রেনির ছাত্র। তার বাড়ি বারহাট্টা উপজেলার ধনপুর গ্রামে। মোহনগঞ্জ বাজারের কাচামালের ব্যবসায়ী রুহুল আমিন ও গৃহিনী ফারহানা আক্তারের একমাত্র ছেলে সায়েম। নেত্রকোনা সরকারি কলেজে পড়ালেখার জন্য নিয়মিত সে ট্রেনে যাতায়াত করত। প্রতিদিনের ন্যায় আজ সকাল ৮ ঘটিকায় হাওড় এক্সপ্রেসে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ছড়ে নেত্রকোনা কলেজের উদ্দেশ্য রওনা হয়। 

ট্রেনযাত্রী ও তার সহপাঠীদের সূত্রে জানা যায়, ট্রেন টি চলন্ত অবস্থায় সায়েম ট্রেনের দরজায় বসা ছিল। ট্রেন টি আনুমানিক ৮:৪৫ ঘটিকায় নেত্রকোনা সদরের রাজুর বাজার নামক স্থানে পৌঁছালে সজোরে ঝাঁকুনি দেয়, এতে সায়েম ট্রেন থেকে ছিটকে পরে, গাছের সাথে মাথায় আঘাত প্রাপ্ত হয়। মাথায় আঘাতের কারণে তাৎক্ষণিক তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়, আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝