Dhaka, Wednesday | 18 February 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 18 February 2026 | English
দুর্নীতি করে কেউ পার পাবে না: আইনমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন কবে, কীভাবে হবে?
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্য বিক্রি করবে টিসিবি
শিরোনাম:

রামুতে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার, নারী আটক

প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম আপডেট: ০৭.০১.২০২৬ ৯:১৮ পিএম  (ভিজিটর : ২৬)

কক্সবাজারের রামুতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকার একটি বসতবাড়ীতে যৌথ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত হলেন রামু উপজেলার গর্জনিয়া থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকার বাসিন্দা নুর আহম্মদের মেয়ে জেসমিন সুলতানা রিয়া (২০)। পুলিশ সুত্রে জানা যায়,বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকার নুর আহম্মদের বসত ঘরে যৌথ অভিযান চালানো হয়। এসময় একটি দেশীয় এলজি, দুইটি পিস্তল, বিভিন্ন ধরনের গুলি, ধারালো অস্ত্র, মোবাইল সেট ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কুখ্যাত ডাকাত নুরুল আবছার প্রকাশ ল্যাং আবছার ও ডাকাত রহিমের সহযোগী বলে জানা যায়।

এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূইয়া সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝