Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
আগামীকাল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
শিরোনাম:

ফেনীতে স্বেচ্ছায় এনসিপির ৫ নেতার পদত্যাগ

প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৫৯ পিএম আপডেট: ০৬.০১.২০২৬ ৯:০৩ পিএম  (ভিজিটর : ৫৩)

আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আমি ওমর ফারুক শুভ দীর্ঘদিন আপনাদের দলের একজন দায়িত্বশীল কর্মী হিসেবে কাজ করেছি।

জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধ্যমপন্থার রাজনীতি করার প্রতিশ্রুতি দিলেও বর্তমানে (এনসিপি) নিজস্ব মতাদর্শ থেকে সরে দাঁড়িয়েছে। যার ফলে ব্যক্তিগত ও নীতিগত দিক বিবেচনায়, আমি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে স্বেচ্ছায় অব্যাহতি অর্থ্যাৎ পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

অতএব, আমার পদত্যাগ পত্রটি গ্রহণ করে আমাকে (এনসিপি) হতে দায়িত্ব মুক্ত করলে কৃতজ্ঞ থাকব। আমি মঙ্গলবার (৬ জানুয়ারি) ২০২৬ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি নিলাম।

ফেনী প্রেসক্লাবের সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগ করেন ওমর শরুক শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নুরে আজিম, সদস্য এনসিপি মো: জুনায়েদ হোসেন, সদস্য এনসিপি আজিজুল হক আজিম।

এফপি/জেএস



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝