Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মায়ানমার নাগরিকসহ আটক- ২

প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩৮ পিএম  (ভিজিটর : ৬৪)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) বিশেষ টহলদলের চোরাচালান বিরোধী অভিযানে বাংলাদেশি বিভিন্ন প্রকার মালামালসহ দুইজন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত পিলার ৩৭/২ থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ী বিওপির গেট সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মিয়ানমারের মংডু জেলার দাইক গ্রামের আই জান তুন-এর ছেলে ন্যেয়ই জাউ (৩৮) এবং বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ী এলাকার কালাইয়া তংচংঙ্গ্যার ছেলে ছৈপুচিং তংচংঙ্গ্যা (২০)।

এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশাসহ বাংলাদেশি বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত মালামালসহ তাদের নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারার দায়িত্বই পালন করছে না, একই সঙ্গে মাদক ও চোরাচালানসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্তে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। বিজিবির এসব কার্যক্রমে সীমান্তবর্তী জনগণের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এফপি/জেএস



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝