Dhaka, Sunday | 23 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 23 August 2026 | English
শিরোনাম:

“অনন্যা ঝালকাঠি” প্রতিযোগীতার উদ্বোধন

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৭:০৩ পিএম  (ভিজিটর : ১৫৪)

“মনন মেধা ও গুনে কন্যা, আত্মবিশ্বাসে অনন্যা” এই অনুপ্রেরণাকে সামনে রেখে ঝালকাঠি পৌরসভা কর্তৃক আয়োজিত “অনন্যা ঝালকাঠি” প্রতিযোগিতা শুরু হয়েছে।

ঝালকাঠি শিল্পকলা একাডেমির মিলনায়তনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেছেন।

পৌর প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্ব উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ হুমায়ূন কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান এবং স্থানীয় প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার।

প্রধান অতিথি, বিশেষ অতিথি সভাপতি এবং আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তৃতায় বলেন, ‘এই প্রতিযোগিতা কোনো প্রচলিত সুন্দরী প্রতিযোগিতা নয়।’ প্রতিযোগিরা এখানে মূল্যায়িত হবে শুদ্ধভাবে কথা বলায়, নিজেকে উপস্থাপনের দক্ষতায়, বুদ্ধিমত্তায়। সংস্কৃতিমনা মানসিকতা ও আত্মবিশ্বাসের পাশাপাশি একাডেমিক রেজাল্ট, সুন্দর ও শালীন পোশাক ঘরোয়া কাজে নিপুণতা ও সামাজিক দায়বদ্ধতাও মূল্যায়নের অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া নাচ, গান, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ইংরেজিতে বক্তব্য, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি, ক্রাফট, ধর্মীয় জ্ঞান, খেলাধুলা বা যেকোনো সৃজনশীল দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হবে।

অনন্যা প্রতিযোগিতার আযোজক প্রতিষ্ঠান ঝালকাঠি পৌরসভার প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রতিটি মেয়ের ভেতরেই একটি আলোকিত শক্তি রয়েছে, যা সঠিক দিকনির্দেশনা ও সুযোগ পেলে সমাজকে বদলে দিতে পারে। “অনন্যা ঝালকাঠি” সেই শক্তিকে খুঁজে বের করার একটি বিনম্র প্রচেষ্টা। এখানে প্রতিযোগীরা শুধু নিজেদের প্রতিভা প্রদর্শন করবে না, বরং সমাজের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলিও তুলে ধরবে।’

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝