Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

লোহাগাড়ায় ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম  (ভিজিটর : ৬৮)

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড খৈয়্যারকুল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের ট্রেনে কাঁটা পড়ে ৬০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছে।


(২ জানুয়ারী) শুক্রবার ভোর ৭ টায় রেললাইনে কাঁটা পড়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানা যায়।


নিহত বৃদ্ধের নাম আলমগীর হোসেন (৬০), সে মৃত কবির আহমদ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রুপকানিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।


পারিবারিক সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘ ৮ বৎসর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দিনযাপন করতেছে। গতকাল সবার অগোচরে সে বাড়ি থেকে বাহির হয়ে যায় অনেক খোঁজা খোঁজির পর তার মৃত লাশের খবর পায়।


চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সাব ইনস্পেক্টর এস.আই রফিকুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে পৌঁছে যায় লাশ সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করে দেই।


এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝