Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিরোনাম:

পীরগাছায় উৎসব মূখর পরিবেশে জাতীয় পাটির মনোনয়নপত্র দাখিল

প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম  (ভিজিটর : ৩৭৮)

আবারো ঘুরে দাঁড়াচ্ছে জাতীয় পাটি। অতীতের সকল ভুল-ভ্রান্তি মুছে ফেলে আসন্ন সংসদ নির্বাচনে মাঠে নেমে পড়েছে দলটি।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে নির্বাচনের জন্য উৎসব মূখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের মনোনীত এমপি প্রার্থী শাহ মাহবুবার রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের নিকট মনোনয়নপত্র জমা এ প্রার্থী। এর আগে উপজেলার ৯টি ইউনিয়ন থেকে কয়েক হাজার জাতীয় পাটির নেতাকর্মীরা স্থানীয় পীরগাছা মহিলা কলেজ প্রাঙ্গণে জড়ো হন। সেখানে দোয়া-মোনাজাতের পর মনোনয়নপত্র জমা দেয়া হয়। 

এ সময় এমপি প্রার্থী শাহ মাহবুবার রহমান সাংবাদিকদের বলেন, তিনি দুইবারের নির্বাচিত ও সফল উপজেলা চেয়ারম্যান ছিলেন। পীরগাছার মানুষের উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। জনগণের ভালোবাসা ও সমর্থনই তার রাজনৈতিক শক্তি। আগামী সংসদ নির্বাচন হবে জনগণের নির্বাচন। তাই ভোটের মাধ্যমেই জনগণ তাকে নির্বাচিত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝