Dhaka, Wednesday | 3 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 3 June 2026 | English
৪ বিভাগে ভারি বর্ষণের শঙ্কা
ফাইনালে উঠার লড়াইয়ে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়
বিশ্বকাপ মিশন শুরু—অনুশীলনে রোনালদোর বার্তা
শিরোনাম:

ঘন কুয়াশায় পদ্মার চরে আটকে পড়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার

প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:৫৯ পিএম  (ভিজিটর : ৬৫)

রাজবাড়ীর গোয়ালন্দে ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি যাত্রীবাহী লঞ্চের প্রায় ১০০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ‘এমএল মিজানুর’ নামের একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। যাত্রাপথে নদীতে ঘন কুয়াশা পড়লে লঞ্চটি দিকভ্রান্ত হয়ে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে কলবাগান এলাকায় পদ্মা নদীর চরে আটকে যায়।

ঘটনার পর রাত ৮টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে দৌলতদিয়া নৌ পুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব ও এএসআই অশোক দত্তের নেতৃত্বে পুলিশ ফোর্স এবং স্থানীয় লোকজন একটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। ঘন কুয়াশার মধ্যেও কৃত্রিম আলোর সহায়তায় রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে উদ্ধারকারী দল লঞ্চটির কাছে পৌঁছায়। পরে ট্রলারযোগে একে একে যাত্রীদের উদ্ধার করে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় নিরাপদে পৌঁছে দেওয়া হয়। উদ্ধার অভিযানে কোনো যাত্রী আহত হননি এবং লঞ্চ বা যাত্রীদের কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।

এদিকে ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সাময়িকভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে।

ঘটনাটি নিশ্চিত করে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে নৌ পুলিশ মাইকিং করে সতর্কতা জারি করেছে। পাশাপাশি ফেরিঘাট এলাকায় নিরাপত্তামূলক ডিউটি জোরদার করা হয়েছে।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝