Dhaka, Thursday | 9 April 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 April 2026 | English
জাতীয় সংসদে ১২টি বিল পাস
উৎসবের রঙে রাঙ্গামাটিতে শুরু হলো বর্ষবরণের আয়োজন
তামিমকে প্রশংসায় ভাসালেন তাইজুল
বাংলাদেশিদের ভিসা দিতে ১৩ দেশের সতর্কতা
শিরোনাম:

নাইক্ষ্যংছড়িতে বিপুল পরিমাণ কম্বলসহ পিকআপ আটক

প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম  (ভিজিটর : ৫৬)

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) বিশেষ অভিযানে ১৭০ পিস শীতের কম্বলসহ একটি পিকআপ গাড়ি আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার-৪৪ থেকে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীকাটা পাকা সড়কে অভিযান চালিয়ে কম্বলবোঝাই পিকআপটি আটক করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিএসসি) অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারার মধ্যেই সীমাবদ্ধ নয়; মাদক ও চোরাচালান প্রতিরোধেও আমরা সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটককৃত শীতের কম্বল ও পিকআপ গাড়ির বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। বিজিবির ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমে আসায় স্থানীয়দের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝