Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিরোনাম:

ধামইরহাটে ঢাকাগামী গাড়িতে মাদক পাচারের সময় গ্রেফতার -১

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম  (ভিজিটর : ৩৪৮)

নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে ঢাকাগামী একটি বাসে করে মাদক পাচারের সময় এরশাদুল ইসলাম (৪০) নামে একজন চোরাকারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (২১ ডিসেম্বর) রাত ৯টায় ধামইরহাট সদর এলাকার রকি পরিবহণ এর সামনে থেকে তাকে আটক করা হয়। আটক আসামি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার শালবন উত্তরপাড়া এলাকার মৃত ছলিম উদ্দিনের ছেলে।

থানা পুলিশ জানান, সীমান্ত এলাকা থেকে আসামি ১৮ বোতল ভারতীয় ফায়ারডিল ও ১২ বোতল ফেন্সিডিল রবি পরিবহণ যোগে ঢাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাসে রাখা একটি ব্যাগ তল্লাশী করে মাদকদ্রব্যসহ আসামিকে গ্রেফতার করেন। ধামইরহাট থানার ওসি মোখলেছুর রহমান জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

ওইদিন রাতে অপর আরও একটি অভিযানে ৩৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. শাকিল (৩২) নামে একজনকে আটক করেন বিজিবি। আটক আসামি উপজেলার পৌর এলাকার চকময়রাম গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝