Dhaka, Monday | 16 February 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 February 2026 | English
তারেক রহমানের আসন শূন্য ঘোষণা
জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরে ভূমিকম্প
মন্ত্রিপরিষদের নতুন সচিব নাসিমুল গনি
শিরোনাম:

বিএনপি নেতার ঘরে ‘তালা লাগিয়ে’ আগুন, পুড়ে মরলো শিশুসন্তান

প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৩:৩২ পিএম  (ভিজিটর : ৮৯)

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে ৭ বছরের শিশু আয়োশা বেগম মারা যায়। অগ্নিদগ্ধ হন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার অন্য দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার।

এর মধ্যে বিথি ও স্মৃতি আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। বিএনপি নেতা বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বেলাল হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। চরমনসা এলাকার বাড়িতে শুক্রবার রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন তিনি। গভীর রাতে ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত আয়েশা অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও অন্য দুই মেয়ে। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

অবস্থার অবনতি হওয়ায় বিথী ও স্মৃতিকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুইজনের শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভবানীগঞ্জ বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, ‘বেলাল হোসেন ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। রাতের আধারে সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।’ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিৎ কুমার দাস বলেন, ‘নিহত এক শিশু ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। আরও তিনজন অগ্নিদগ্ধ। তবে আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এটি কি পরিকল্পিত নাশকতা কিনা, সেটা খতিয়ে দেখা হচ্ছে।’

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝